শেখ রাসেল শিশু পার্কঃগোপালগন্জের টুংগিপাড়ায় অবস্হি শেখ রাসেল শিশুপার্ক। প্রায় ৫ একর জায়গার উপর নির্মিত এই পার্কটি। মধুমতী নদীর তীরে দাঁড়িয়ে দারুন উপভোগ্য এই শিশুপার্ক ১৪ রাইড চলমান।প্রতিদিন হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত শেখ রাসেল শিশুপার্ক। আপনিও পরিবার নিয়ে পরিবেশ বান্ধব পার্কে সময় কাটাতে এবং বিনোদন করতে যেতে পারেন।
যাওয়ার রাস্তাঃঢাকা থেকে দৌলতদিয়া রুটে ২৪৫ কিঃমিঃ রাস্তা। সরাসরি বাস যোগে পৌছাতে পারবেন টুংগিপাড়ায়। বাসভাড়া ৪০০ টাকায় গোল্ডন লাইন,আজমেরী পরিবহন এ স্বাছন্দে পৌঁছে যাবেন টুংগিপাড়া।
সায়দাবাদ হতে মাওয়া হয়ে টুংগিপাড়া ১৬০ কিঃমিঃ রাস্তা।টুংগিপাড়া এক্সপ্রেস এ ৩৫০ টাকা ভাড়ায় যেতে পারবেন অনায়াসে।
গোপালগঞ্জ:আপনি যদি ভ্রমন পিপাসু হন তাহলে ঘুরে আসতে পারেন জাতীর পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ দর্শন করতে পারেন। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় অবস্থিত এই সমাধিসৌধ । ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছুসংখ্যক বিপথগামী সেনা অফিসারের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধুকে এখানে সমাধিস্থ করা হয়। সমাধি সৌধটিকে বর্তমানে একটি দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত করা হয়েছে।
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে অনেক গুলো বাস চলাচল করে এই উপজেলায়। যেমন টুংগিপাড়া এক্সপ্রেস।অনায়াসে আপনি পৌছাতে পারবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থল।
বাটিকামারির বাড়ি ও বনগ্রাম ভুইয়া বাড়িঃ পর্যটকদের উপভোগ করার মত ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ মুকসুদপুর । স্থাপত্য শিল্পে আভিজাত্যের স্বাক্ষর বহন করে আসছে বাটিকামারীর রায় বাড়ী, বনগ্রাম ভুঁইয়া বাড়ী ও নারায়ণপুরের মুন্সী বাড়ীর বহু কক্ষ বিশিষ্ট দ্বিতলা ইমারত সমূহ। মার্বেল ও মোজাইক পাথরের ব্যবহার ও নির্মাণ শৈলিতে যা আজও কালের সাক্ষী। এখানকার মন্দির সমূহের বিশেষ কারুকাজ আজও বিস্ময়ের বিষয়। গোহালার বাজার সংলগ্ন ভবন সমূহ, মোচনা, উজানীর জমিদার বাড়ি, চাওচার দত্ত বাড়ি, চ্যাটার্জি ও মুখার্জি বাড়ি, মহারাজপুরের দত্ত বাড়ি সহ শতাধিক ভবন স্থাপত্যের নিদর্শন। খানপুরা চৌধুরী বাড়ির মসজিদ, বালিয়াকান্দী মসজিদও স্থাপত্যের বিশেষ নিদর্শন বহন করে।যা দর্শনার্থীদের মুখ্ধ করবে।
থানাপাড়া মসজিদঃ গোপালগঞ্জের আরও একটি স্হাপনা হলো থানাপাড়া মসজিদ। ১৯২০ থেকে ১৯২১ সালের মধ্যে মসজিদটি নির্মাণ করা হয়। খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন ও পাকিস্তান আন্দোলনের সময় থানাপাড়া মসজিদ ছিল এ এলাকায় মুসলমানদের মিলন কেন্দ্র।দেখে আসতে পারেন সৌন্দর্য মন্ডিত এই মসজিদটি।
গায়েবী মসজিদঃ গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে একটি পুরাতন পাকা মসজিদ রয়েছে। মসজিদটির নির্মাণের সন তারিখ জানা যায় না, তবে এটি আনুমানিক ১৫০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে।স্থানীয় লোকজন এটিকে 'গায়েবী মসজিদ' বলে অবহিত করে থাকেন। মসজিদটির নির্মাণ শৈলি দেখে অনুমান করা যায়। এটি ও আপনার জন্য হতে পারে একটি দর্শনীয় স্থান।
গোপালগন্জ কোট মসজিদঃগোপালগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেলার কেন্দ্রীয় মসজিদ কোর্ট মসজিদ। ১৯৪৯ সালে তৎকালীন পাকিস্তানের গভর্ণর জেনারেল খাজা নাজিমুদ্দিন আমলে মসজিদর্টির কাজ শুরু হয় পরবর্তীতে স্থানীয় মহকুমা প্রশাসক কাজী গোলাম আহাদের সহয়তায় তা নির্মিত হয়। মসজিদটিতে সুদৃশ্য উচ্চ মিনারসহ বৃহদাকার প্রবেশ গেট এবং একটি সুদৃশ্য বড় গম্বুজ ও দুটি ছোট গম্বুজ রয়েছে। ঐতিহ্যবাহী মসজিদটির নির্মাণ শৈলি ও দারুন স্হাপত্যকৃতি পর্যটকদের আকৃষ্ট করে।
পিকনিক স্পটঃ ভেড়ারহাটের অপর পাড়ে আড়পাড়া গ্রামে প্রকৌশলী মুন্সি ইকরামুজ্জামান সৃজন করেছেন একটি মনোরম উদ্যান। ঘাট বাঁধানো দীঘির পাড়ে আধুনিক স্থাপত্য শৈলির দালান কোঠা, পাকা রাস্তা, দীঘির অপর পাশে নয়নাভিরাম বৃক্ষরাজি, ক্যাকটাস এবং দেশী-বিদেশী সুন্দর সুন্দর ফুলের গাছ। পাশেই শতাব্দী প্রাচীন মসজিদের মিনার। বাগানের পাশ ঘেষে রয়ে চলেছে সুন্দর বিলরুট ক্যানেল। সম্প্রতি বাগানের অদুরে এ নদীর উপরে নির্মিত হয়েছে হরিদাসপুর সেতু যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিদিন অনেক মানুষ এখানে পিকনিক করার জন্য আসেন। হাজার হাজার পর্যটক আসছেন এই আকর্ষনীয় জায়গা উপভোগ করতে।
Gopalganj: If you are thirsty for travel, you can visit the mausoleum of Father of the Nation Bangabandhu - Tomb of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. This mausoleum is located at Tungipara in Gopalganj. On 15 August 1975, Bangabandhu and his family were brutally killed by some misguided army officers and buried here. The mausoleum is now a sight to behold.
How to get there: There are many buses plying from Dhaka to this upazila. Such as Tungipara Express. You can easily reach the tomb of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman.
Sheikh Russell Children's Park
Sheikh Russell Children's Park: Sheikh Russell Children's Park is located at Tungipara in Gopalganj. The park is built on about 5 acres of land. Standing on the banks of Madhumati river, this enjoyable children's park is running 14 rides. You too can go with your family to spend time in the eco-friendly park and have fun.
The road from Dhaka to Daulatdia is 245 km. You can reach Tungipara directly by bus. Bus fare is Tk. 400. You can reach Tungipara with ease at Golden Line, Ajmeri Paribahan.
From Saidabad to Mawa via Tungipara 160 km road. Tungipara Express can be easily rented for 350 rupees.
Tomb of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman: If you are thirsty for travel then you can visit the tomb of Father of the Nation Bangabandhu - Tomb of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. This mausoleum is located at Tungipara in Gopalganj. On 15 August 1975, Bangabandhu and his family were brutally killed by some misguided army officers and buried here. The mausoleum is now a sight to behold.
How to get there: There are many buses plying from Dhaka to this upazila. Such as Tungipara Express. You can easily reach the tomb of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman.
Batikamari's house and Banagram Bhuiyan's house: Muksudpur is rich in historical monuments for tourists to enjoy. The multi-storied two-storey buildings of Batikamari's Roy Bari, Banagram Bhuiyan Bari and Narayanpur's Munshi Bari are bearing the signature of aristocracy in the architectural industry. The use and construction style of marble and mosaic stone which is still a witness of the times. The special craftsmanship of the temples here is still a wonder. The buildings adjoining Gohala Bazar, Mochna, Ujani Zamindar Bari, Chauchar Dutta Bari, Chatterjee and Mukherjee Bari, Dutta Bari in Maharajpur and more than a hundred buildings are examples of architecture. Khanpura Chowdhury Bari Mosque and Baliakandi Mosque also carry special architectural monuments which will impress the visitors.
Thanapara Mosque: Another establishment of Gopalganj is Thanapara Mosque. The mosque was built between 1920 and 1921. During the caliphate movement, non-cooperation movement and Pakistan movement, Thanapara mosque was the meeting place of Muslims in this area. You can see this beautiful mosque.
Ghaibi Mosque: There is an old pucca mosque in Khagail village of Haridaspur union of Gopalganj Sadar upazila. The date of construction of the mosque is not known, but it was built about 150 years ago. The locals call it 'Ghaibi Mosque'. The construction style of the mosque can be guessed. It can also be a place of interest for you.
Gopalganj Kot Mosque: The central mosque of Gopalganj is located in the heart of the district. Work on the mosque began in 1949 during the tenure of the then Governor General of Pakistan, Khwaja Nazimuddin, and was later built with the help of local sub-divisional administrator Kazi Ghulam Ahad. The mosque has a large entrance gate with a lovely high minaret and a lovely large dome and two small domes. The construction style of the traditional mosque and the magnificent architecture attract the tourists.
Picnic Spot: Engineer Munshi Ikramuzzaman has created a beautiful garden in Arpara village on the other side of Bherarhat. On the bank of the ghat, there are modern architectural style buildings, paved roads, beautiful trees on the other side of the lake, cactus and beautiful local and foreign flowering trees. Next to it is the minaret of the century old mosque. The beautiful Bilroot Canal runs along the side of the garden. Recently, the Haridaspur Bridge has been built on this river near the garden which has attracted the attention of the people. Every day many people come here for picnic. Thousands of tourists are coming to enjoy this fascinating place.










0 Comments